মারুফ হোসেন-
কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন ও সমর্থন নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা চলছে। বুড়িচং দলীয় কার্যালয় থেকে প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ করেছে। রাজাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় ফরম সংগ্রহ করে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় স্হানীয় অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তবে ১ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয় সমর্থন ও মনোনয়ন প্রত্যাশা নিয়ে তৎপরতা বেড়েছে অনেক । স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে দলীয় সমর্থন পাওয়ার ক্ষেত্রে মিজানুর রহমান এর সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।স্হানীয়দের ভাষ্যমতে মিজানুর রহমান কারানির্যাতীত নেতা। যখন সবাই ইউনিয়ন ছেড়ে পলাতক তখন মিজানুর রহমান রাজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কে আকড়ে ধরে রেখেছে।
স্থানীয় ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে আরও জানা যায়, মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনা করলে মিজানুর রহমান সব দিক দিয়ে এগিয়ে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, মোঃ মিজানুর রহমান দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং দুর্দিনে কর্মীদের পাশে ছিলেন। তাছাড়া মিজানুর রহমান দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছে। এখনো রাজাপুর ইউনিয়ন পরিষদের চলমানত মেম্বার ও প্যানেল চেয়ারম্যান।
এলাকার সাধারণ মানুষের মতে, করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক সংকটে মোঃ মিজানুর রহমান ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাধারণ ভোটারদের মধ্যে একমাত্র মিজানুর রহমান এর গ্রহণযোগ্যতা রয়েছে। সব দিক বিবেচনা করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মিজানুর রহমান। রাজাপুর ইউনিয়নের সচেতন নাগরিকদের ভাষ্যমতে, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থান এবং সালিশি কার্যক্রমে নিরপেক্ষ ভূমিকা পালনকারী প্রার্থীদের প্রতি সাধারণ মানুষের আস্থা একমাত্র মিজানুর রহমান।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে মিজানুর রহমান নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার আলোচনায় এগিয়ে থাকছে।
দলীয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের অভিমত অনুযায়ী, চূড়ান্ত মনোনয়ন বা সমর্থনের ক্ষেত্রে কেন্দ্র ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান এবং সাধারণ ভোটারদের সিদ্ধান্তক্রমে একমাত্র যোগ্য প্রার্থী মোঃ মিজানুর রহমান।





