মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা শহরের চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপোল স্ট্যান্ডে এসে শেষ হয়।


এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম লিটু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদল নেতা হাকিম বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে লকডাউনের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই মধ্যে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল ও নাশতার নৈরাজ্য চালিয়েছে দলটির নেতাকর্মীরা।


এছাড়া কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করতে গিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।