নিজস্ব প্রতিবেদক
ঢাকা কর অঞ্চল ২৪–এর অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৫৯টি।
নিয়োগের জন্য নির্ধারিত পদসমূহ এবং বেতন স্কেল ও গ্রেড হলো—
১. পদের নাম: ব্যক্তিগত সহকারী, বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. পদের নাম: প্রধান সহকারী, বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৩. পদের নাম: উচ্চমান সহকারী, বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৪. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৬. পদের নাম: অফিস সহায়ক, বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা। বিস্তারিত তথ্য নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যাবে।






