বিনোদন ডেস্ক

প্রকাশিত ছবিতে মিমি ও সিদ্ধার্থের সাজে দেখা গেছে সাদা ও সোনালি রঙের প্রাধান্য। সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। মিমি সেজেছিলেন সোনালি জরির কাজ করা পোশাকে। সঙ্গে ছিল সবুজ পাথরের অলংকার। ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসর। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগ্‌দান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। মিমির জীবনের এই বিশেষ দিনে পাশে ছিলেন তাঁর দীর্ঘদিনের দুই বন্ধু পোশাকশিল্পী অভিষেক রায় ও অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।


কে মিমির স্বামীসিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের মানুষ নন। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার হলেও তাঁর পরিবারের সঙ্গে কলকাতার অভিনয়জগতের যোগ রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। এত দিন মিমির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এবার তাঁরা হলেন পরস্পরের জা।


বিয়ের আসরে প্রবেশের আগে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে আলাপকালে ত্রমিলা জানান, তাঁর নিজের দেওরের সঙ্গেই মিমির বিয়ে হচ্ছে। তাঁদের পরিবারের সদস্যরা জাহাজের পেশার সঙ্গে যুক্ত। ত্রমিলার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। বয়সে সিদ্ধার্থ তাঁদের চেয়ে অনেকটাই ছোট।মিমিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ত্রমিলা জানান, অভিনেত্রীকে তিনি খুব কাছ থেকে চিনেছেন। সিদ্ধার্থের সঙ্গে মিমিকে বেশ মানিয়েছে। মিমির পরিবারের সদস্যদেরও প্রশংসা করেন তিনি।ত্রমিলা জানিয়েছেন, বিয়ের সব প্রস্তুতি মিমি ও সিদ্ধার্থ নিজেরাই নিয়েছেন। আইনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও মেয়ের পরীক্ষার কারণে পাহাড়ে অনুষ্ঠেয় মূল বিয়ের আয়োজনে থাকতে পারবেন না তিনি।


বিয়ের খবর নিয়ে মজা করেছিলেন মিমিমিমির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই টালিউডে কানাঘুষা চলছিল। তবে অভিনেত্রী নিজে মুখ খোলেননি। বিয়ের খবর প্রথম আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আমন্ত্রণপত্র ঘিরে। সেই আমন্ত্রণপত্রে বর-কনের ছবির পাশাপাশি ছিল তিনটি পোষা কুকুরের ছবি। মিমির পোষ্যপ্রেমের কথা টালিউডে অনেকেরই জানা। তাঁর বাড়িতে তিনটি পোষা কুকুর রয়েছে। ফলে আমন্ত্রণপত্রটি যে মিমির বিয়েরই, তা নিয়ে অনুরাগীদের প্রায় কোনো সংশয় ছিল না।আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে সেই আমন্ত্রণপত্র নিয়ে মিমিকে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে অভিনেত্রী এমন ভান করেছিলেন যেন বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। নিজের বিয়ের আমন্ত্রণপত্রে পোষ্যদের ছবি রাখার প্রসঙ্গ শুনে মজা করে বলেছিলেন, ‘তাই নাকি? ওহ্! আমি বরং এই আইডিয়াটা কাজে লাগাব।’ বিয়ের ছবি প্রকাশ করে শেষ পর্যন্ত নিজেই সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী।পাহাড়ে তিন দিনের আয়োজন


কলকাতায় আইনি বিয়ে হলেও মিমি ও সিদ্ধার্থের বিয়ের মূল আসর বসবে পাহাড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের নানা আয়োজন। ৩ ডিসেম্বর নৈশভোজ, ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীতের অনুষ্ঠান এবং ৫ ডিসেম্বর হবে মূল বিয়ের আয়োজন। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মধ্য দিয়ে সম্পন্ন হবে বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা।বড় আয়োজনের পরিবর্তে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের মূল অনুষ্ঠান সারার পরিকল্পনা করেছেন মিমি ও সিদ্ধার্থ।