নিজস্ব প্রতিবেদক

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩) এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনায় একটি ইটভাটায় ৮,০০,০০০/- টাকা জরিমানা ও ০৩টি অবৈধ ইটভাটার চিমনী ধ্বংস ১। ‘বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন দেশের

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, খাদ্যে ভেজাল প্রতিরোধ ও পরিবেশ আইন লংঘনকারীদের বিরুদ্ধে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২। সাম্প্রতিক সময়ে রংপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে এসআরবি-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। ৩। এরই ধারাবাহিকতায় ১৭/১১/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত এসআরবি-১৩, সদর কোম্পানী,

রংপুর এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ান-উল-ইসলাম, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুর এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্র, রংপুর এর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন কাঞ্চনপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১৩), বায়ু দূষন (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৭ ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(১)(২)/১৫(১) ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি সম্বলিত কয়লা ব্যবহার ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স এস এফ বি ব্রিকস নামক ইটভাটাকে ৮,০০,০০০/-টাকা টাকা জরিমানা করে। এছাড়াও অবৈধ/অনুমতিবিহীন ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স এ এস বি ব্রিকস এবং এম ইউ এম ব্রিকস এর ০৩ টি চিমনী ধ্বংস করা হয়। ৪। এছাড়াও অবৈধ মজুতদারী,

অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে