নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাবুবাজার এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত কর্তৃক অননুমোদিত দেশী/বিদেশী ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ৫টি ফার্মেসীকে ৪,১০,০০০/-টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ ও ধ্বংস ১। এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
ভেজাল ঔষধ বিক্রি ও মজুদ, মাদক, জালিয়াতি, নকল পণ্য, প্রসাধনী ও ওষুধ নির্মূল এসব ক্ষেত্রে এসআরবির সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ১৮/১১/২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১৫.০০ ঘটিকা হতে রাত ১৮.০০ ঘটিকা পর্যন্ত এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব জনাব মো: আবু হাসান-এর নেতৃত্বে ও ঔষধ প্রশাসনের কর্মকর্তা এবং এসআরবি-১০ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ৩। অভিযানকালে ঔষধের গায়ে মুদ্রিত মূল্যের ওপর নতুন স্টিকার লাগিয়ে মূল্য বৃদ্ধি, সরকারি হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ওষুধ অবৈধভাবে বিক্রয়, বৈধ ড্রাগ লাইসেন্স না থাকা এবং অনুমোদনবিহীন বিদেশি ওষুধ বিক্রয় ও মজুদের প্রমাণ পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১। সোলেমান মৃধা’কে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা), ২। রিপন নন্দী (৩৫) কে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা), ৩। আবুল হোসেন’কে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা), ৪।
হরিভ’সন্নাহ (৪০)’কে ৮০,০০০/- (আমি হাজার টাকা) এবং ৪। মিটন নন্দী’কে ১,০০,০০০/- (এক লক্স টাকা) জরিমানা করা হয়। অনুমোদনবিহীন বিদেশি ওষুধ বিক্রয় ও মজুদের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে ০৪ (চার) বস্তা ও ০৩ (তিন) কার্টন ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। পরবর্তীতে জব্দকৃত ওষুধসমূহ বিধি মোতাবেক অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করা হয়।
। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে এসআরবির জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে






