নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরাণীগঞ্জে এসআরবি-১০ এর অভিযান: ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার ও ২০৬৮ পিস ইয়াবা উদ্ধার ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, হত্যা, ধর্ষণ, মাদক কারবার’সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার এবং মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে
এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৭ নভেম্বর, ২০২৬ তারিখ ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র’সহ ৫ জনকে গ্রেফতার করেছে এসআরবি-১০। এসময় বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৭/১১/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৪.৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার মনু বেপারীর ঢাল সংলগ্ন একটি আবাসিক ভবন হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৪ টি ছুরি, ০১ টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, ০২ টি পিস্তল সদৃশ লাইটার ও অন্যান্য দেশীয় অস্ত্র’সহ ডাকাত দলের ৫ (পাঁচ) জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সদস্যদের নাম ১। জাফর ইসলাম (৩৩), পিতা- জাহাংগীর আলম, সাং- নজরগঞ্জ, ২। মোঃ আউলাদ হোসেন (৩৬), পিতা- মৃত সুরুজ মিয়া, সাং- মনু বেপারীর ঢাল, ৩। রবিউল হোসেন রুবেল (৩৫), পিতা- আব্দুর রব, সাং- বন্ধ নজরগঞ্জ, ৪। মোঃ আরমান হোসেন সনি (২৫), পিতা-
সিরাজউদ্দিন, সাং- বন্ধ ছাটগাঁও ও ৫। মোঃ ফরহাদ হোসেন (৩২), পিতা- আব্দুল বাছের, সাং- ছোট কুসিয়ারবাগ সর্ব ইউপি- জিনজিরা, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এসআরবি-১০, সদর কোম্পানির আভিযানিক দলটি জানতে পারে গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্য ১। জাফর ইসলাম (৩৩) একজন মাদক ব্যবসায়ী। পরবর্তীতে জাফর ইসলাম (৩৩)-এর দেয়া তথ্যমতে একই তারিখ বিকাল অনুমান ১৭.১০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা নজরগঞ্জ এলাকায় তার বাসা হতে প্রায় ৬,২০,৪০০/- (ছয় লক্ষ বিশ হাজার চারশত টাকা) মূল্যমানের ২০৬৮ (দুই হাজার আটষট্টি) পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,১৯,৫০০/- (এক লক্ষ উনিশ হাজার পাঁচশত টাকা) উদ্ধার করা হয়। ৪। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ডাকাতি ও মাদক কারবার’সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
এছাড়াও মাদক ব্যবসায়ী ১। জাফর ইসলাম (৩৩) দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকার কেরাণীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর লক্ষ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। ৫। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা ও “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ সকল ধরণের অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও ডাকাতি, মাদক, অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে






