নিজস্ব প্রতিবেদক

রংপুরে এসআরবি-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ০২ টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, চোরাকারবারীসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরোধ, বাজার সিন্ডিকেট ভঙ্গ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে।

এসআরবি-১৩, সদর কোম্পানী, রংপুর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কর্তৃক ইং ২১/০৯/২০২৬ তারিখ দুপুর ০১.৪৫ ঘটিকা হতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত রংপুর জেলার সদর থানাধীন সিটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় খাদ্য পণ্যে ওজনে কম, মূল্য বৃদ্ধি এবং পেট্রোল পাম্পে পরিমাণে কম দেওয়ার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮,৪৫ ও ৪৮ ধারা মোতাবেক মামা-ভাগ্নে আড়ৎকে ১০,০০০/- টাকা এবং মিজান ফিলিং স্টেশনকে ৪০,০০০/- টাকা সর্বমোট দুইটি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, জ্বালানী তেলে পরিমানে কম এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে