নিজস্ব প্রতিবেদক

ইরানের স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি সংগঠনটিকে ‘অবিশ্বাস্য ও অমূল্য এক শক্তি’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে বাহিনীটির কার্যক্রমে রূপান্তর আনা এবং নতুনভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।


মোজতবা খামেনি বলেন, বাসিজকে আরো উন্নত ও আধুনিক রূপে সংগঠিত এবং পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, ‘প্রত্যেক ইরানিই বাসিজ সদস্য’—এই স্লোগান বাস্তবায়নে দীর্ঘ, দৃঢ় ও পরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যেতে হবে।


খামেনির ভাষায়, বাসিজের ক্রমবর্ধমান শক্তি একটি বিশাল সক্ষমতা। দেশের সমস্যা সমাধান এবং নতুন ও উদ্ভাবনী সম্ভাবনা কাজে লাগানোর প্রতিটি ক্ষেত্রে এই শক্তিকে ব্যবহার করতে হবে। উল্লেখ্য, বাসিজ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পাঁচটি শাখার একটি। এটি মূলত স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত একটি আধাসামরিক সংগঠন।