নিজস্ব প্রতিবেদক
ওমানের খাসাব বন্দরের কাছে নৌমাইনে আঘাতের পর দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দুটি অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করেছিল। এ সময় সেগুলো নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ দুটির একটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বেড়েছে।






