নিজস্ব প্রতিবেদক

শীতকাল ভ্রমণপিপাসুদের জন্য ঘোরাঘুরির সেরা সময়। তবে শীতের ভ্রমণে সঠিক প্রস্তুতি না থাকলে অচেনা গন্তব্যে নানা বিড়ম্বনায় পড়ার ঝুঁকি থাকে। তাই ভ্রমণের আগে ব্যাগ গোছানোর ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা করা প্রয়োজন। নিচে শীতের ভ্রমণে ব্যাগ গোছানোর ৮টি কার্যকরী পরামর্শ দেওয়া হলো:


১. ভারী পোশাকের বদলে হালকা শীতপোশাক ও লেয়ারিং: বেশি ভারী শীতপোশাক নেওয়ার পরিবর্তে হালকা সোয়েটার বা হুডি সঙ্গে নিন। এতে ব্যাগের ওজন কম থাকবে এবং একের পর এক লেয়ার তৈরি করে পোশাক পরলে আরামও বেশি পাওয়া যাবে।


২. একটিমাত্র ওয়াটারপ্রুফ ভারী জ্যাকেট: ব্যাগে একটিমাত্র ভারী জ্যাকেট রাখা যথেষ্ট, যা সব পোশাকের ওপরে পরা যাবে। তবে জ্যাকেটটি অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। অতিরিক্ত ভারী পোশাক ব্যাগে নেওয়া থেকে বিরত থাকুন।


৩. বিমান ভ্রমণে ব্যাগের ওজন নিয়ন্ত্রণ: বিমানে যাতায়াতের ক্ষেত্রে লাগেজের ওজন নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক। তাই ব্যাগের ওজন কমাতে ভারী জ্যাকেটটি বিমানে ওঠার আগেই গায়ে চাপিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।


৪. ছোট পাউচ ব্যাগের ব্যবহার: ব্যাগ গোছানোর সময় ছোট ছোট পাউচ ব্যাগ ব্যবহার করুন। এতে প্রয়োজনীয় জিনিসপত্র আলাদাভাবে গুছিয়ে রাখা যায় এবং প্রয়োজনে সহজেই খুঁজে পাওয়া সম্ভব হয়।


৫. সঠিক ও ওয়াটারপ্রুফ জুতা নির্বাচন: শীতের ভ্রমণে জুতা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া উচিত। ভ্রমণের জুতা অবশ্যই ওয়াটারপ্রুফ হওয়া জরুরি।


৬. প্রয়োজনীয় শীতের অনুষঙ্গ: ভ্রমণের ব্যাগে স্কার্ফ, গ্লাভস, মোজা এবং রোদ থেকে বাঁচতে সানগ্লাস নিতে ভুলবেন না।


৭. ত্বকের সুরক্ষায় প্রসাধনী: ঠান্ডার জায়গায় ভ্রমণের ক্ষেত্রে ময়শ্চারাইজার, লিপ বাম, বডি লোশন এবং সানস্ক্রিন সঙ্গে রাখুন। অন্যথায় শুষ্ক আবহাওয়ায় ত্বকের অস্বস্তিতে পড়ার সম্ভাবনা থাকে।


৮. হালকা ওজনের স্যুটকেস বেছে নেওয়া: শীতের ভ্রমণে সোয়েটারসহ বাড়তি পোশাকের কারণে ব্যাগের ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই শুরুতেই হালকা ওজনের স্যুটকেস বেছে নেওয়া ভালো।