বগুড়া অফিস
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা-২০২৬ শনিবার (২৮ নভেম্বর) হোটেল মমইনের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল।
সভার কর্মসূচি অনুযায়ী চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠসহ বিগত বছরের আয়-ব্যয় সম্বলিত হিসাব বিবরণী সদস্যদের কাছে উপস্থাপন করেন এবং তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। এছাড়াও আগামী ২০২৭ সালের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন বগুড়া চেম্বারের সদস্য ও বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মেসার্স রেজাউল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো: রেজাউল করিম বাদশা, চেম্বার পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি ও চৌধুরী কন্সট্রাকশনের স্বত্বাধিকারী অ্যাডভোকেট মো: হামিদুল হক চৌধুরী হিরু, পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন মিলটন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের স্বত্বাধিকারী মো: আজিজার রহমান মিলটন, টিএমএসএস মেডিক্যাল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পরিচালক ডা: মো: মতিউর রহমান।
সদস্যদের মাঝে বক্তব্য রাখেন আইডিয়াল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: ইকবাল হোসেন, টেনস এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মেহেদী হাসান পাঠান, ব্রাদার্স ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো: সেলিম রেজা, বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: তোফাজ্জল হোসেন ভুট্ট, আল মুশারাকা প্রেস অ্যান্ড প্রিন্টিংয়ের স্বত্বাধিকার মো: মাফুজুল হক। সভা সঞ্চালনা করেন চেম্বারের নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমান।





