ঝালকাঠি প্রতিনিধি
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণেই নিষিদ্ধ আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। শেখ হাসিনা আর কোনো দিন ফেরত আসবে না। পতিত স্বৈরাচারের ফিরে আসার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমির মনিরুজ্জামান তালুকদার, পৌর আমির মাওলানা মনিরুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শাহাবুদ্দিন খলিফা, পৌর সেক্রেটারি নাজমুল হাসান, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।





