নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাত ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন।
সাজ্জাদ আলি তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ড. হাছান মাহমুদের চাচাত ভাই।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন জানান, সাজ্জাদ আলির বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রয়েছে। রাজস্থলী থেকে গ্রেফতারের পর তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় আনা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বাসস





