নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাধাপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে সাবেক আওয়ামীলীগ নেতা বর্তমান ওয়ার্ড বিএনপির সভাপতি কুরুশ মিয়া ও নুর হোসেন গং দের বিরুদ্ধে হাজিরা কোর্টে হাজিরা দিতে গেলে তিন প্রতারক দের আটক করেছন আদালত।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রাধাপুর গ্রামের বাসিন্দা কুরুষ মিয়া ও নূর হোসেনের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির অভিযোগ করা হয়েছিল গতছিছু দিন আগে। ভুক্তভোগীর দাবি করেছেন, জমি নিয়ে বিভিন্নভাবে তাকে হয়রানি ও প্রতারিত করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে, সেই অভিযোগের ভিত্তিতে, হবিগঞ্জ আদালতে গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার, হাজিরা দিতে গেলে আদালত তিনজন আসামীকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন।

তারা হলেন সাবেক আওয়ামীলীগ নেতা বর্তমান ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুরুশ মিয়া , ওয়ার্ড যুবলীগের সভাপতি নুর হোসেন, আব্দুল বারিক। বাদী শাহীন আহমেদ জুবেল তিনি বলেন জুলুম কারি, জায়গা জমি জবরদল কারি, অত্যাচারী দের আদালত সুষ্ঠু ও ন্যায়বিচার করবেন বলে আমি বিশ্বাস করি।