নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরাণীগঞ্জে এসআরবি-১০ -এর অভিযান: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইক চালক হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ০৩ জন গ্রেফতার। ১। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে এসআরবির নিরবচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সংঘটিত ইজিবাইক চালক মুন্না (২৯) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এসআরবি-১০। ২। উল্লেখ্য, ভিকটিম মুন্না (২৯) যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী এলাকায় স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া বাসায় বসবাস করতেন এবং পেশায় ব্যাটারি চালিত ইজিবাইক ড্রাইভার ছিলেন। গত ১৭/১১/২০২৬ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় তিনি ইজিবাইক নিয়ে ভাড়ায় বের হয়ে আর বাসায় ফিরেননি এবং তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ১৯/১১/২০২৬ তারিখে যাত্রাবাড়ী থানায় নিখোঁজ জিডি করেন। পরে ঐদিন দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় মৃধাবাড়ী টু ডাকাতবাড়ী গলির মাঝ বরাবর ওয়াসা পানির খালের ভিতর একটি মৃতদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা ডিসিস্টের পরিহিত পোশাক দেখে লাশ সনাক্ত করেন।

এসময় লাশের গলা, মুখ ও মাথায় কাটা জখম ও মুখ দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হতে দেখা যায়। উক্ত ঘটনায় ডিসিস্টের বোন বাদী হয়ে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় গত ২০/১১/২০২৬ তারিখ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ৩। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ২২/১১/২০২৬ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসানাবাদ এলাকা হতে রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জুয়েল(৩৯), পিতা- মৃত ইসমাইল গাজী, সাং- সাদেবপুর, থানা- মেহেিেন্দগঞ্জ, জেলা- বরিশাল; রাত আনুমানিক ২১.৫০ ঘটিকায় হারুন মিয়া (৪৪), পিতা- রুস্তম মিয়া, সাং- কালিগঞ্জ, এবং রাত আনুমানিক ২৩.৩০ ঘটিকায় সোহেল রানা (৩৮), পিতা- মৃত মনির হোসেন, সাং- খালপাড়া, উভয় থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’দের গ্রেফতার করা হয়। এসময় তদের নিকট হতে মোবাইল, আইড কার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে