মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ব্রাহ্মণপাড়া থানার পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার (১৪ নভেম্বর) পরিচালিত পৃথক দুটি অভিযানে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান। গত ১৪ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানাধীন ৬ নং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কাজী বাজারের পূর্ব দিকে ধান্যদৌল সাকিনের হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাজমা বেগম (৩৬): স্বামী-মোঃ মনির হোসেন, পিতা-মোঃ ফজলুল হক ফজলু,থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ ওয়াসিম (৪৫) পিতা-মোঃ আবদুল ছামাদ; সাং-দক্ষিণ নাগাইশ (মুনাফ সর্দার বাড়ি, ৩ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর শশীদল ইউনিয়ন), ব্রাহ্মণপাড়া।

দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন ও এএসআই (নিঃ) নুর-আল আহসান। ১৪ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটের দিকে ৪ নং শশীদল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর শশীদল এলাকার রবি কন্ট্রাক্টরের বাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তার ওপর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর আসামি হলেন মোঃ আবু তাহের @ ফারুক (৪২): পিতা-মৃত আব্দুল মতিন, মাতা-মৃত নুর জাহান বেগম; সাং-উত্তর তেতাভূমি (মুনছুর আলীর বাড়ি, ৪ নং শশীদল ইউনিয়ন), ব্রাহ্মণপাড়া।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।