ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‎কিশোরগঞ্জে ‘কালের নতুন সংবাদ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০২ ২১:১১:২৭
‎কিশোরগঞ্জে ‘কালের নতুন সংবাদ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎ ‎কিশোরগঞ্জে ‘কালের নতুন সংবাদ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎
মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:


‎আলোচনা সভা, কেক কাটা ও সাংবাদিকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে ‘কালের নতুন সংবাদ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‎ ‎মঙ্গলবার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। ‎ ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। ‎ ‎অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‎ ‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে


কালের নতুন সংবাদ’-এর পক্ষ থেকে বছরসেরা ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হয়। ‎ ‎সম্মাননা পাওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, এমদাদুল হক, আলম খান, আতাউর রহমান বাচ্চু, আমিনুল ইসলাম রিপন ও এস কে শাহিন নবাব। ‎ ‎অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে মানুষের কথা তুলে ধরার মাধ্যমে ‘কালের নতুন সংবাদ’ আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ