মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
আলোচনা সভা, কেক কাটা ও সাংবাদিকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কিশোরগঞ্জে ‘কালের নতুন সংবাদ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
‘কালের নতুন সংবাদ’-এর পক্ষ থেকে বছরসেরা ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হয়। সম্মাননা পাওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, এমদাদুল হক, আলম খান, আতাউর রহমান বাচ্চু, আমিনুল ইসলাম রিপন ও এস কে শাহিন নবাব। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে মানুষের কথা তুলে ধরার মাধ্যমে ‘কালের নতুন সংবাদ’ আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।