ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দু'র্ঘ'ট'না'য় জামাতা নি'হ'ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ১৬:৫৭:৫৭
শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দু'র্ঘ'ট'না'য় জামাতা নি'হ'ত শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম দুর্ঘটনায় ইমতিয়াজ নামের একজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উত্তর ধুরুং আজম রোডে এ দুর্ঘটনা ঘটে।

 

স্বজনরা জানান, সোমবার উত্তর ধুরুং তেলিয়াকাটা থেকে টমটমে করে মাংস নিয়ে শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, টমটমটি আজম রোড হয়ে মনু সিকদার পাড়ার কাছাকাছি পৌঁছালে যাত্রীবাহী টেম্পো সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমতিয়াজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার আইনি সহায়তা চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ