শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দু'র্ঘ'ট'না'য় জামাতা নি'হ'ত

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৪:৫৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৪:৫৭:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়ায় শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে টমটম দুর্ঘটনায় ইমতিয়াজ নামের একজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উত্তর ধুরুং আজম রোডে এ দুর্ঘটনা ঘটে।

 

স্বজনরা জানান, সোমবার উত্তর ধুরুং তেলিয়াকাটা থেকে টমটমে করে মাংস নিয়ে শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, টমটমটি আজম রোড হয়ে মনু সিকদার পাড়ার কাছাকাছি পৌঁছালে যাত্রীবাহী টেম্পো সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমতিয়াজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার আইনি সহায়তা চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]