ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৪ ০৮:৩০:১৩
‎হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল ‎হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল
মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার: ‎



কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিএনপিছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতাদের নিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীসহ কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল। ‎ ‎সোমবার (৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল হোসেনপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ‎ ‎মিছিলটি নতুন বাজার গোলচত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ‎ ‎বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজিব মিয়া। ‎ ‎সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক শাফিউল আলম অপু, হোসেনপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন, পৌর শাখার সভাপতি সাখাওয়াত হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক এয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। ‎


বক্তারা বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং দলটির শীর্ষ নেতাদের সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ