‎হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৮:৩০:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৮:৩২:০৫ পূর্বাহ্ন
‎ মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার: ‎



কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতাদের নিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীসহ কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল। ‎ ‎সোমবার (৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল হোসেনপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ‎ ‎মিছিলটি নতুন বাজার গোলচত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ‎ ‎বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজিব মিয়া। ‎ ‎সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক শাফিউল আলম অপু, হোসেনপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন, পৌর শাখার সভাপতি সাখাওয়াত হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক এয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। ‎


‎বক্তারা বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং দলটির শীর্ষ নেতাদের সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]