ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৭ ০৪:৫৭:০৫
সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩
মোঃ সামছুল ইসলাম ,জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :


মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিক-আপসিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীরজনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। রবিবার (২৬ জুলাই) দুপুরে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আলী হোসেন (২৫) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে। এঘটনায় গুরুতর আহত আরো ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরো কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছবিযুক্ত :...( নিহত আলী হোসেনের ছবি) বার্তা প্রেরক: মোঃ সামছুল

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ