সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৪:৫৭:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৪:৫৯:৪৭ পূর্বাহ্ন
মোঃ সামছুল ইসলাম ,জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :


মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিক-আপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর ১ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। রবিবার (২৬ জুলাই) দুপুরে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আলী হোসেন (২৫) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে। এঘটনায় গুরুতর আহত আরো ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরো কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছবিযুক্ত :...( নিহত আলী হোসেনের ছবি) বার্তা প্রেরক: মোঃ সামছুল

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]