ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৩ ১৪:২২:২৪
কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কেন্দুয়ায় ১২ পিস ইয়াবা৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয়রা দুই মাদক কারবারিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার রোয়ালবাড়ি (হরিপুর) এলাকার তহুর মিয়ার ছেলে রিপন মিয়া (২২) এবং সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকার নবাব আলীর ছেলে রুকন মিয়া (৪০)।


পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করে আসছিলেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ