স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয়রা দুই মাদক কারবারিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার রোয়ালবাড়ি (হরিপুর) এলাকার তহুর মিয়ার ছেলে রিপন মিয়া (২২) এবং সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকার নবাব আলীর ছেলে রুকন মিয়া (৪০)।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করে আসছিলেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।