প্রতারণা মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: হোচেন খান’কে রাজধানীর সূত্রাপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১০
প্রতারণা মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: হোচেন খান’কে রাজধানীর সূত্রাপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
প্রতারণা মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: হোচেন খান’কে রাজধানীর সূত্রাপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১০
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: হোচেন খান’কে ডিএমপি, ঢাকা যাত্রাবাড়ী থানাধীন সূত্রাপুর ফরাজগঞ্জ বিবিকা রওজা মাজার এলাকা থেকে গ্রেফতার করেছে|
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৬/০৬/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.৪০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার সূত্রাপুর ফরাজগঞ্জ বিবিকা রওজা মাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে| অভিযানে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: হোচেন খান, পিতা- আ: হামেদ খান, সাং- পাড় গেন্ডারিয়া বাজার, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করা হয়|
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল| গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|
*তপন সরকার*
*সিনিঃ সহকারী পুলিশ সুপার*
সহকারী পরিচালক (মিডিয়া)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স