প্রতারণা মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: হোচেন খান’কে রাজধানীর সূত্রাপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১১:৪৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১১:৪৫:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক প্রতারণা মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: হোচেন খান’কে রাজধানীর সূত্রাপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: হোচেন খান’কে ডিএমপি, ঢাকা যাত্রাবাড়ী থানাধীন সূত্রাপুর ফরাজগঞ্জ বিবিকা রওজা মাজার এলাকা থেকে গ্রেফতার করেছে| গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৬/০৬/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.৪০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার সূত্রাপুর ফরাজগঞ্জ বিবিকা রওজা মাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে| অভিযানে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪২০ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা) জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: হোচেন খান, পিতা- আ: হামেদ খান, সাং- পাড় গেন্ডারিয়া বাজার, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করা হয়| প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল| গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]