ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৪ ২১:৩৯:১৫
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
মাসুদ রানা রাব্বানী , রাজশাহী:


রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক . এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ-এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মোঃ আহসান হাবিব। শনিবার (৪ জুলাই) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রকৌশলী মো. আহসান হাবিব তাঁর রুয়েটে অধ্যয়নকালীন বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।


সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, শিক্ষা গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রকৌশলী মোঃ আহসান হাবিবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার এবং প্রধান প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ