রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৯:৩৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৯:৪২:৪৫ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী , রাজশাহী:


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ-এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মোঃ আহসান হাবিব। শনিবার (৪ জুলাই) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রকৌশলী মো. আহসান হাবিব তাঁর রুয়েটে অধ্যয়নকালীন বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রকৌশলী মোঃ আহসান হাবিবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার এবং প্রধান প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]