ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৪ ২১:২৬:৫৪
বানারীপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বানারীপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আলী আজিম ক্রাইম রিপোর্টার বানারীপাড়া:


বরিশালের বানারীপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ লিমন হাওলাদার(২৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুলের ঈদগাহ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আ: বারেকের নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।লিমন উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনের মৃত করিম হাওলাদারের ছেলে। এ বিষয়ে লিমনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ