বানারীপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৯:২৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৯:২৯:২২ অপরাহ্ন
আলী আজিম ক্রাইম রিপোর্টার বানারীপাড়া:


বরিশালের বানারীপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ লিমন হাওলাদার(২৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুলের ঈদগাহ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আ: বারেকের নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।লিমন উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনের মৃত করিম হাওলাদারের ছেলে। এ বিষয়ে লিমনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]