ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজ ভবিষ্যৎ গড়তে রাজস্থলীতে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৬ ১৩:৪৮:৫৯
সবুজ ভবিষ্যৎ গড়তে রাজস্থলীতে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগ সবুজ ভবিষ্যৎ গড়তে রাজস্থলীতে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগ
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

মোঃআইয়ুব চৌধুরী পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’। ২৫ জন (বৃহস্পতিবার) সকালে এ উপলক্ষে বাঙ্গালহালিয়া-বান্দরবান সড়ক সংলগ্ন এলাকায় উদ্বোধনী ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সেনাবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সামাজিক অঙ্গীকার। তারা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ