সবুজ ভবিষ্যৎ গড়তে রাজস্থলীতে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগ

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০১:৪৮:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০১:৫২:২২ অপরাহ্ন
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

মোঃআইয়ুব চৌধুরী পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের উদ্যোগে ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’। ২৫ জন (বৃহস্পতিবার) সকালে এ উপলক্ষে বাঙ্গালহালিয়া-বান্দরবান সড়ক সংলগ্ন এলাকায় উদ্বোধনী ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সেনাবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সামাজিক অঙ্গীকার। তারা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]