মিরপুর মাজার মসজিদের খতিবকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন
মিরপুর মাজার মসজিদের খতিবকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মিরপুরের শাহ আলী বাগদাদী মাজার মসজিদের খতিব এবং তাহফিজুল কোরআনুল কারীম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আব্দুল মো'মেন সাহেবকে দেখতে হাসপাতালে গিয়েছেন।
এ সময় তিনি হাসপাতালে উপস্থিত অধ্যক্ষ মহোদয়ের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন। সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রবীণ এই আলেমের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স