মিরপুর মাজার মসজিদের খতিবকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১১:১৯:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১২:১০:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ​​


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মিরপুরের শাহ আলী বাগদাদী মাজার মসজিদের খতিব এবং তাহফিজুল কোরআনুল কারীম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আব্দুল মো'মেন সাহেবকে দেখতে হাসপাতালে গিয়েছেন। ​

এ সময় তিনি হাসপাতালে উপস্থিত অধ্যক্ষ মহোদয়ের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন। সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রবীণ এই আলেমের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]