বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন॥
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন॥
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে| গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান ও পিয়াস ইবনে হাবিব উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিরামপুর দিনাজপুর|
খানপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে ব্যানারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মহতী কার্যক্রমের সূচনা করেন|
উদ্বোধনকালে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও শিশুসহ নানা বয়সী উৎসুক জনতা উপস্থিত ছিলেন| এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদেরও সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়| উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| এই ৫ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে তারা ইউনিয়নের প্রতিটি নাগরিককে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর এবং সেগুলোর সঠিকভাবে পরিচর্যা করার আহ্বান জানান|
অনুষ্ঠান শেষে রাস্তার দুই পাশে চারা রোপণ করে কর্মসূচির বাস্তবায়ন শুরু হয় এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন| এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স