বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন॥

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০৩:৫৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০৩:৫৭:৩৫ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন,

দিনাজপুর প্রতিনিধি

‎পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে| ‎ ‎গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান ও পিয়াস ইবনে হাবিব উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিরামপুর দিনাজপুর| ‎‎

‎খানপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে ব্যানারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মহতী কার্যক্রমের সূচনা করেন| ‎

‎‎উদ্বোধনকালে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও শিশুসহ নানা বয়সী উৎসুক জনতা উপস্থিত ছিলেন| এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদেরও সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়| ‎ ‎উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| এই ৫ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে তারা ইউনিয়নের প্রতিটি নাগরিককে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর এবং সেগুলোর সঠিকভাবে পরিচর্যা করার আহ্বান জানান| ‎

‎অনুষ্ঠান শেষে রাস্তার দুই পাশে চারা রোপণ করে কর্মসূচির বাস্তবায়ন শুরু হয় এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন| এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]