ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বারিধারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জামায়াত নেতা মোঃ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৬ ১৯:১০:১৭
বারিধারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জামায়াত নেতা মোঃ সেলিম উদ্দিন বারিধারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জামায়াত নেতা মোঃ সেলিম উদ্দিন
নীজস্ব প্রতিবেদক দুপুরে রাজধানীর বারিধারা এলাকায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS) সংলগ্ন নয়ানগর এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নয়ানগর এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডে কয়েকটি ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সেলিম উদ্দিন সংশ্লিষ্টদের প্রতি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ