নীজস্ব প্রতিবেদক
দুপুরে রাজধানীর বারিধারা এলাকায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS) সংলগ্ন নয়ানগর এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নয়ানগর এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডে কয়েকটি ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সেলিম উদ্দিন সংশ্লিষ্টদের প্রতি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।