ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে হোটেল ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৬ ১৭:২৭:৫৮
মির্জাগঞ্জে হোটেল ব্যবসায়ীকে জরিমানা মির্জাগঞ্জে হোটেল ব্যবসায়ীকে জরিমানা
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার ( ৬ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার সুবিদখালী বাজারে বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে এক হোটেল ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখাসহ ভোক্তা অধিকার সংরক্ষণে হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ