এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার ( ৬ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার সুবিদখালী বাজারে বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে এক হোটেল ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়াও ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখাসহ ভোক্তা অধিকার সংরক্ষণে হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।