ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে সাপের কামড়ে এক তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৮ ১৪:৩৭:৩৫
নবীগঞ্জে সাপের কামড়ে এক তরুণীর মৃত্যু নবীগঞ্জে সাপের কামড়ে এক তরুণীর মৃত্যু
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মারুফা আক্তার রিয়া বেগম (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে উপজেলার দিঘলবাগ ইউনিয়নের নগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ‎ ‎নিহত রিয়া বেগম ওই গ্রামের আব্দুল মুকিত ও হ্যাপি বেগম দম্পতির মেয়ে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির রান্নাঘর থেকে লাকড়ি বের করার সময় তাকে সাপে কামড় দেয়। এতে তার ডান হাতে কামড় লাগে। ‎ ‎খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুল মিয়া ঘটনাস্থলে যান এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করেন। পরে রিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ‎ ‎এ বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া। ‎

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ