স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মারুফা আক্তার রিয়া বেগম (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে উপজেলার দিঘলবাগ ইউনিয়নের নগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া বেগম ওই গ্রামের আব্দুল মুকিত ও হ্যাপি বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির রান্নাঘর থেকে লাকড়ি বের করার সময় তাকে সাপে কামড় দেয়। এতে তার ডান হাতে কামড় লাগে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুল মিয়া ঘটনাস্থলে যান এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করেন। পরে রিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।