ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধ সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেন আতাউর রহমান সরকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৬ ২১:৪৬:৫৭
অর্ধ সহস্রাধিক  সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেন আতাউর রহমান সরকার অর্ধ সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেন আতাউর রহমান সরকার
নিজস্ব প্রতিবেদক কসবা সদরে অর্ধ সহস্রাধিক মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকার। আজ বিকাল ৩টায় কসবা মহিলা মাদ্রাসা মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম রিপন, কসবা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আল আমিন সরকার, ৯ নং ওয়ার্ড জামায়াতের আমীর আ.রহমান,সেক্রেটারি মাওলানা ইয়াসিন, ইয়াসিন ,৮ নং ওয়ার্ডের আমীর জয়নাল আবেদীন,রুবেল মিয়া,তাফসির প্রমুখ। আতাউর রহমান সরকার বলেন, কসবাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।সৌদি আরবের জনপ্রিয় খাবার প্যাক কসবা বাসীর জন্য একটি সংস্থার সহায়তায় আপনাদের কাছে তুলে দিতে পেরে আনন্দিত। তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন,কসবা- আখাউড়াবাসীর অনেক সমস্যা।এ সমস্যা সমাধানে সরকারের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। কসবা-আখাউড়ার সড়কটি দ্রুততম সময়ে সংস্কার সম্পন্ন করে দুর্ভোগের হাত থেকে রক্ষা করুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ