অর্ধ সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেন আতাউর রহমান সরকার

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৯:৪৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৯:৪৬:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক কসবা সদরে অর্ধ সহস্রাধিক মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকার। আজ বিকাল ৩টায় কসবা মহিলা মাদ্রাসা মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম রিপন, কসবা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আল আমিন সরকার, ৯ নং ওয়ার্ড জামায়াতের আমীর আ.রহমান,সেক্রেটারি মাওলানা ইয়াসিন, ইয়াসিন ,৮ নং ওয়ার্ডের আমীর জয়নাল আবেদীন,রুবেল মিয়া,তাফসির প্রমুখ। আতাউর রহমান সরকার বলেন, কসবাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।সৌদি আরবের জনপ্রিয় খাবার প্যাক কসবা বাসীর জন্য একটি সংস্থার সহায়তায় আপনাদের কাছে তুলে দিতে পেরে আনন্দিত। তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন,কসবা- আখাউড়াবাসীর অনেক সমস্যা।এ সমস্যা সমাধানে সরকারের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। কসবা-আখাউড়ার সড়কটি দ্রুততম সময়ে সংস্কার সম্পন্ন করে দুর্ভোগের হাত থেকে রক্ষা করুন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]