ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সাংবাদিকের ভাই জাহিদ খালাসীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১২:৫৩:০৯
বানারীপাড়ায় সাংবাদিকের ভাই জাহিদ খালাসীর ইন্তেকাল বানারীপাড়ায় সাংবাদিকের ভাই জাহিদ খালাসীর ইন্তেকাল
 
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
 
বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম  হাসেম খালাসীর ছেলে ও পৌর যুবদলের সদস্য সচিব  সাংবাদিক জাহিন খালাসীর মেজ ভাই জাহিদ খালাসী (৫২) আর নেই। তিনি  হার্ট অ্যাটাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রোববার (২৪ মে) ভোর সাড়ে ৬টায়  ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম জাহিদ খালাসী উপজেলার পশ্চিম গাভা পেশকার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা বেগমের স্বামী।

 এদিন (রোববার) রাত সাড়ে ৯ টায় বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও


বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ