বানারীপাড়ায় সাংবাদিকের ভাই জাহিদ খালাসীর ইন্তেকাল

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৫৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:৫৩:০৯ অপরাহ্ন
 
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
 
বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম  হাসেম খালাসীর ছেলে ও পৌর যুবদলের সদস্য সচিব  সাংবাদিক জাহিন খালাসীর মেজ ভাই জাহিদ খালাসী (৫২) আর নেই। তিনি  হার্ট অ্যাটাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রোববার (২৪ মে) ভোর সাড়ে ৬টায়  ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম জাহিদ খালাসী উপজেলার পশ্চিম গাভা পেশকার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা বেগমের স্বামী।

 এদিন (রোববার) রাত সাড়ে ৯ টায় বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও


বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]