ঠাকুরগাঁওয়ে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে|
আজ(২১ মে)বৃহস্পতিবার বিকেলে খাদ্য বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ সংগ্রহ অভিযান শুরু করা|
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সদর উপজেলার খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান সহ অনেকে উপ¯ি’ত ছিলেন|
অভিযানের প্রথম দিনে দুইভাই অটো রাইসমিল ও জেএস অটো রাইস মিল মালিকরা চাল সরবরাহ করে|
খাদ্য বিভাগ কর্তৃপক্ষ জানায়, সরকার নির্ধারিত মুল্যে সিদ্ধ চাল ৪৯ টাকা,আতব চাল ৪৮ টাকা,ধান ৩৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে| জেলায় এবার ২৫ হাজার ৫৯৯ টন চাল| ৬ হাজার ৫৯৯ টন ধান, ৪১২ টন আতব চাল সংগ্রহ করা হবে| আর ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ৮৪২ টন গম ক্রয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে| সংগ্রহ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত|
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স